ইরাকের রাজধানী বাগদাদের পশ্চিমাংশের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে।
রোববার রাতে এ ঘটনা ঘটলেও কেউ এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।
বাগদাদের ওই মসজিদে একজন আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়। এতে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয় বলে ইরাকের নিরাপত্তা ও স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছে।
যদিও বোমা হামলার জন্য কেউ দায়িত্ব স্বীকার করেনি, কিন্তু বর্তমান সময়ে আইএসআইএলের নেতৃত্বাধীন সুন্নীরা বিভিন্ন বোমা হামলা চালাচ্ছে বলে সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়।
এছাড়া, শনিবার হারথাইয়া এলাকায় বোমা বিস্ফোরণে ৩০ জন আহত হয়।
ইআর





