প্রতিবেশি সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল'এর ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে তুরস্ক। এ খবর নিশ্চিত করেছে তুর্কি সরকার। তবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এ সম্পর্কে শুক্রবারতুর্কি সরকার এক বিবৃতিতে জানিয়েছে, তিনটি এফ-১৬ জঙ্গিবিমান দক্ষিণাঞ্চলীয় দিয়ারবাকির বিমানঘাঁটি থেকে ওই হামলায় অংশ নেয়।

বিবৃতি বলা হয়,কিলিস প্রদেশের সীমান্তবর্তী তিনটি সন্ত্রাসী অবস্থানে সামরিক বাহিনী স্মার্ট বোমা দিয়ে হামলা চালিয়েছে। সিরিয়ার ভেতর থেকে চালানো হামলায় তুরস্কের এক সেনা নিহত হওয়ার পর দেশটি বিমান হামলা চালালো। তুরস্কের জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেয়া হবে বলেও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানী আংকারায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রধানমন্ত্রী আহমেদ দাউদওগ্লুর এক বৈঠক থেকে সিরিয়ার ভেতরে বিমান হামলা চালানোর সিদ্ধান্ত নেয়া হয়।

জেডআই