সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আজ (২৪ মে) রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। বাংলাদেশে আগামীকাল (২৫ মে) সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে।
সৌদি আরবের পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ এবং মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও সিঙ্গাপুরেও ঈদ উদযাপিত হবে আজ রোববার।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমণ রোধে ঈদের ছুটিতে এবার ২৪ ঘণ্টার কারফিউ ঘোষণা করেছে সৌদি সরকার।
এ জন্য ঈদের নামাজ নিজ নিজ ঘরে আদায় করার পরামর্শ দেয়া হয়েছে। ঈদের দিন বন্ধ থাকবে মসজিদগুলো। ফলে ঈদ উদযাপিত হবে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে।
এমবি





