পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বোমা বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত ও আহত হয়েছেন আরো ৩৫ জন। বুধবার নগরীর একটি ফল ও সবজি বাজারে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালের ব্যস্ত সময়ে বাজারে বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সের মুখপাত্র আয়েশা ইশানি সাংবাদিকদের বলেন, আমরা ১৫টি লাশ পেয়েছি। এছাড়া আহত ৩৫ জনকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা সংকট জনক।
বেলুচিস্তানে ট্রেনে বোমা হামলায় ১৩ জন নিহত হওয়ার একদিন পরই রাজধানীতে এ বোমা হামলা চালানো হলো। সূত্র: বিবিসি
[b]ঢাকা, ০৯ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]