বাংলাদেশের গুলশানে জঙ্গী হামলার ঘটনায় দেশি-বিদেশিসহ ২৮ জন নিহত হয়েছে। এ প্রাণহাণির ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।
অপরদিকে সেনাবাহিনীর উদ্ধারের পরেও নিখোঁজ সাত জাপানী নাগরিকের বিষয়ে জানতে একটি দল ঢাকায় আসছে।
শনিবার সকালে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে আলাপকালে নৃশংস ওই হামলার নিন্দা জানান জাপানের প্রধানমন্ত্রী। জাপানের উপ-পররাষ্ট্র মন্ত্রীর নেতৃত্বে সন্ত্রাস বিষয়ে বিশেষজ্ঞ একটি টিম ঢাকায় আসবে বলে জানা গেছে। ইতিমধ্যে তারা ঢাকায় আসার প্রক্রিয়া শুরু করেছে।
সূত্র মতে, জাপানের একজন নাগরিক অক্ষত অবস্থায় জঙ্গিদের জিম্মি দশা থেকে উদ্ধার হলেও দেশটির আরো ৭ জন নাগরিক এখনো নিখোঁজ রয়েছেন। পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করতে এবং তাদের ব্যাপারে তথ্য জানতে জাপানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকা আসছে।
এফএফ





