আন্তর্জাতিক পর্যবেক্ষক দল অভিযোগ করে বলেছে, তাদেরকে ইউক্রেনের পূর্বাঞ্চলে মালয়েশিয়ার যাত্রীবাহী বিমানের ধ্বংসস্থলের সীমিত এলাকায় প্রবেশ করতে দিয়েছে রাশিয়াপন্থী বিদ্রোহীরা।
বলে জানিয়েছেন অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন ইন ইউরোপের (ওএসসিই) একজন মুখপাত্র জানান, ফাঁকা গুলি ছুড়ে বিমান বিধ্বস্ত হওয়া এলাকায় প্রবেশের বিষয়টি সশস্ত্র বিদ্রোহীরা নিয়ন্ত্রণ করছে ।
পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহীদের নেতা বিমানটি বিধ্বস্ত হওয়ার এলাকা পরিদর্শনের অনুমতি দেওয়া সত্ত্বেও তাদের ওই এলাকায় প্রবেশের বিষয়টি নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে জানিয়েছেন ওএসসিই দলের সদস্য
যেমনটা বলছিলেন পর্যবেক্ষক দলের সদস্য মাইকেল বোচিউরকিউ "পর্যবেক্ষকদের একজন নির্দিষ্ট করে দেওয়া এলাকার বাইরে গেলে সঙ্গে সঙ্গেই ফাঁকা গুলি ছুড়ে সতর্ক করে দেয় পাহারায় থাকা সশস্ত্র বিদ্রোহীরা।"
বিধ্বস্ত হওয়ার স্থলে সহজভাবে প্রবেশ করতে না পারায় ঘণ্টাখানেক পরই ২৫ জনের মতো পর্যবেক্ষককে প্রত্যাহার করে নেওয়া হয় বলেও জানান তিনি।
উল্লেখ্য,২৯৮ জন আরোহী নিয়ে ইউক্রেনের পূর্বাঞ্চলে বৃহস্পতিবার বিধ্বস্ত হয় বিমানটি। বোয়িং-৭৭৭ মডেলের এই বিমানটি নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে যাচ্ছিল।
ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) টিআই





