ফিলিস্তিনের ইসরাইল অধিকৃত জেরুজালেমে মানুষের ভিড়ে ইচ্ছাকৃত ট্রাক চালিয়ে দিলে ৪ ইসরাইলি সেনা নিহত হয়। এতে আহত হয়েছে অনেকেই। বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

হাসপাতাল এবং পুলিশ সূত্রের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়েছে, জেরুজালেমের একটি জনাকীর্ণ ‍এলাকায় মানুষের ভীড়ে ট্রাক উঠিয়ে দিলে এ হতাহতের ঘটনা ঘটে। এসময় ট্রাক ড্রাইভারকেও হত্যা করা হয়।

পুলিশের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ১০ জন সৈন্য ট্রাকের নিচে আটকা পড়েছে। এদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর।

হতাহতের খবর নিশ্চিত করে বার্তা সংস্থা এএফপিকে স্থানীয় একজন ডাক্তার জানিয়েছে, মানুষের ওপর ট্রাক উঠিয়ে দিলে ওই ট্রাক ড্রাইভারকে গুলি করে হত্যা করা হয়।

ইসরাইলের পুলিশ এটিকে ইচ্ছাকৃত হামলা হিসেবে উল্লেখ করেছে। পুলিশ বলছে, এটি সন্ত্রাসী হমলার অংশ। যে কারণে জনাকীর্ণ এ এলাকায় সৈন্য এবং মানুষের উপর ট্রাক উঠিয়ে দেয়া হয়েছে।

মাহমুদ