আত্মঘাতী বোমা হামলায় আফগানিস্তানের রাজধানী কাবুলে ৪ জন নিহত হয়েছে।নিহতদের মধ্যে ২ জন্য সৈন্য রয়েছে।
হামলার দায় স্বীকার করেছে তালেবান।
২০১৪ সালের শেষ দিকে দেশটি থেকে ন্যাটোর নেতৃত্বাধীন বিদেশি সৈন্য প্রত্যাহারকে সামনে রেখে সম্প্রতি এ ধরনের হামলা বেড়ে চলেছে দেশটিতে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, রোববার সকালে রাজধানী কাবুলগামী সৈন্যবাহী একটি বাসকে লক্ষ্য করে শরীরে বেধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায় এক হামলাকারী।
এক সপ্তাহের মধ্যে রাজধানী কাবুলে তৃতীয় দফা হামলার ঘটনা এটি। এর আগে,গত ১৭ জানুয়ারি একটি রেস্টুরেন্টে বন্দুকধারীদের হামলায় অন্তত ২১ জন নিহত হয়।
ঢাকা, জানুয়ারি ২৬ (টাইমনিউজবিডি. কম)// টিআই