ভারতের মহারাষ্ট্রে গত তিন সপ্তাহে ২২ জন কৃষক আত্মহত্যা করেছেন। হঠাৎ শিলাবৃষ্টিতে ফসল নষ্ট হয়ে যাওয়ায় এসব কৃষক আত্মহত্যা করেছেন বলে জানানো হয়েছে। খবর এনডিটিভির।
আত্মহত্যার ঘটনা বেশি ঘটেছে মহারাষ্ট্রের ভিদারভা ও মারাঠাওয়াদা এলাকায়। ভিদারভা জান আন্দোলন সমিতি নামক কৃষকদের পরামর্শক একটি সংস্থা জানিয়েছে, গত তিন সপ্তাহে প্রদেশজুড়ে ২২ জন আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। তবে, প্রাদেশিক সরকার এ বিষয়টি নিশ্চিত করেনি।
২২ জনের মধ্যে নয় জন আত্মহত্যা করেন গত তিন দিনে। শিলাবৃষ্টিতে প্রায় ১৬ লাখ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে।
এদিকে, মহারাষ্ট্র সরকার কৃষকদের সহায়তার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে ৫ হাজার কোটি রুপি চেয়েছেন। কিন্তু এটির প্রক্রিয়া খুব জটিল হওয়ায় কৃষকেরা হতাশ। এর জন্য প্রাদেশিক সরকার মাঠ পর্যায়ে জরিপ করবে এবং এর প্রতিবেদন কেন্দ্রীয় সরকারের হাতে দিবে। এরপর কেন্দ্রীয় সরকার আবার তা যাচাই করে দেখবে। এ ছাড়া, বরাদ্দের পরিমাণ ক্ষতির তুলনায় খুবই কম বলেও জানা গেছে। সূত্র: এনডিটিভি
[b]ঢাকা, ১৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
আন্তর্জাতিক
মহারাষ্ট্রে তিন সপ্তাহে ২২ কৃষকের আত্মহত্যা
ভারতের মহারাষ্ট্রে গত তিন সপ্তাহে ২২ জন কৃষক আত্মহত্যা করেছেন। হঠাৎ শিলাবৃষ্টিতে ফসল নষ্ট হয়ে যাওয়ায় এসব কৃষক আত্মহত্যা করেছেন বলে জানানো হয়েছে। খবর এনডিটিভির।





