বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব চলছেই। ভাইরাসটি প্রতিরোধে সারাবিশ্বে জোরকদমে চলছে টিকাদান কর্মসূচি। এর সুফলও পাওয়া যাচ্ছে।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে সুস্থ হয়েছে ২১ কোটি ৭২ লাখ ৯৭ হাজার ৭৬৪ জন।
করোনায় সবচেয়ে বেশি সুস্থ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে সুস্থ হয়েছে ৩ কোটি ৫১ লাখ ৭ হাজারের বেশি মানুষ।
করোনায় সুস্থতার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৩ কোটি ৩৩ লাখ ৬২ হাজারের বেশি মানুষ।
তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে সুস্থ হয়েছে ২ কোটি ৭ লাখ ৪০ হাজারের বেশি মানুষ।
২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পরে ১১ মার্চ, ২০২০ সালে করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
এবিএস





