ট্রাম্পঘনিষ্ঠ এক ব্যক্তি মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য পোস্ট’কে জানিয়েছেন, ব্যারন খুব একটা বাইরে বের হন না। নিউইয়র্ক ইউনিভার্সিটিতে দ্বিতীয় বর্ষের পড়াশোনা শেষ করা ব্যারন গ্রীষ্মের বড় একটি সময় তার মা ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে নিউ জার্সির ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাব বেডমিনস্টারে কাটিয়েছেন।
সম্প্রতি ইরানের কট্টরপন্থীদের পক্ষ থেকে ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। ‘কোথায় ব্যারন ট্রাম্পকে হত্যা করা হবে’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করে তারা ব্যারনের গতিবিধি অনুসরণ করার দাবিও করেছে।
এমনকি ব্যারনের মাথার জন্য এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই ধরনের হুমকির লক্ষ্য হয়েছেন মেলানিয়া ট্রাম্পও।
ব্যারনের নিরাপত্তা নিয়ে উদ্বেগের পেছনে ট্রাম্পের ওপর একাধিক হামলার ঘটনাও রয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে পেনসিলভানিয়ার বাটলারে নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন ট্রাম্প। একই বছরের সেপ্টেম্বরে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে তার গলফ কোর্সেও হামলার ঘটনা ঘটে।
এ ছাড়া গত ২৫ এপ্রিল হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারকে ঘিরেও বন্দুকধারীর হামলার ঘটনা ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এসব ঘটনার পর ট্রাম্প পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
রক্ষণশীল কর্মী চার্লি কার্কের সঙ্গেও ব্যারন ট্রাম্পের ঘনিষ্ঠতা ছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে কার্কের হত্যাকাণ্ডে ব্যারন গভীরভাবে মর্মাহত হন।
লেখক ম্যাগি হ্যাবারম্যান ও জোনাথন সোয়ানের ‘রিজিম চেঞ্জ’ বইয়ে প্রকাশিত এবং ‘দ্য পোস্ট’ কর্তৃক নিশ্চিত করা তথ্য অনুযায়ী, বাবাকে কার্কের মৃত্যুর খবর জানানোর সময় ব্যারন বলেছিলেন, বাইরে বের হলে এ ধরনের পরিণতি হতে পারে।
ব্যারনের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টি বিবেচনায় নিয়ে তার ব্যক্তিগত জীবনের তথ্য সংবাদে প্রকাশ না করতে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে মেলানিয়া ট্রাম্পের কার্যালয়।
ছেলেকে নিয়ে মেলানিয়া বরাবরই সতর্ক ও সুরক্ষামূলক অবস্থানে রয়েছেন। ২০২২ সালে ব্যারনের বয়স ১৬ বছর পূর্ণ হওয়ার পর তার সিক্রেট সার্ভিস নিরাপত্তা প্রটোকল বাতিল হওয়ার কথা থাকলেও মেলানিয়ার অনুরোধে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছিল বলে সাবেক এক কর্মকর্তার বরাতে জানা গেছে।
গত জানুয়ারিতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অভিষেকের প্রস্তুতি নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্রেও ব্যারনের স্বভাব নিয়ে কথা বলেন মেলানিয়া।
অভিষেক অনুষ্ঠানের নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সিক্রেট সার্ভিস কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সময় তিনি বলেছিলেন, ব্যারন বাইরে যেতে চাইবেন না এবং তিনি তার সেই সিদ্ধান্তকে সম্মান করেন।
নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, সার্বক্ষণিক নিরাপত্তা ব্যারনকে সুরক্ষা দিলেও এর ফলে তার মধ্যে সবসময় বাইরে সম্ভাব্য বিপদের বিষয়ে সচেতনতা তৈরি হতে পারে। নিরাপত্তা এজেন্টদের সতর্কতা, ভ্রমণ পরিকল্পনার পরিবর্তনসহ নানা বিষয় তার দৈনন্দিন জীবনে সেই আশঙ্কাকে আরও দৃশ্যমান করে তুলতে পারে।
এস