সিরিয়ায় শনিবার সরকারি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৯০ জন প্রাণ হারিয়েছে। এদের অধিকাংশই নারী ও শিশু।
যুক্তরাজ্যভিত্তিক দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটসয়ের বরাত দিয়ে বিবিসি জানায়, শনিবার আলেপ্পোর উত্তরাংশে হেলিকপ্টার থেকে ব্যারেল বোমা নিক্ষেপ করে আসাদ বাহিনী। এতে নারী ও শিশুসহ ৯০ জন নিহত হয়।
বিবিসি তাদের খবরে বলে, নিহতদের মধ্যে ৩৩ জন বেসামরিক লোক রয়েছেন। এ ছাড়া শহরের আল-শার এলাকায় ব্যারল হামলায় নুসরাত ফ্রন্টের ১০ যোদ্ধ নিহত হন।
গত তিন বছর আগে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে আসাদ বাহিনীর ব্যারল বোমা ও স্কুড ক্ষেপণাস্ত্র হামলায় আলেপ্পোতে শত শত মানুষ নিহত হয়েছে। (সূত্র: বিবিসি)
[b]ঢাকা, ৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]