লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজির একটি সামরিক ব্যারাকে গাড়ি বোমা হামলায় কমপক্ষে ৫ সৈন্য নিহত হয়েছে। দেশটির হাসপাতাল সূত্র এ তথ্য জানিয়েছে। তবে কোনো গ্রুপ হামলার দায় স্বীকার করেনি। খবর, বিবিসি।
বলা হচ্ছে, কর্মকর্তাদের জন্য আয়োজিত একটি 'স্নাতক অনুষ্ঠান' থেকে যারা বের হয়েছিল তাদেরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
বেনগাজিতে প্রায়ই সসস্ত্র ইসলামী গোষ্ঠী হামলা চালায়। লিবিয়ার পূর্বাঞ্চলের সবচেয়ে বড় এই শহরটিতে বেশ কিছু গ্রুপ সক্রিয় রয়েছে। তারা অধিক স্বায়ত্তশাসন এবং প্রদেশের তেল সম্পদের বড় অংশ নিয়ন্ত্রণ করতে চায়।
[b]ঢাকা, ১৭ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // টিআই [/b]