চেচনিয়ার রাজধানী গ্রোজনিতে আজ (বৃহস্পতিবার) বন্দুকধারীদের হামলায় রাশিয়ার পাঁচ নিরাপত্তা কর্মকর্তা নিহত এবং ১২ জন আহত হয়েছে। বন্দুকযুদ্ধে অন্তত ছয় হামলাকারী নিহত হয়েছে।
রুশ সংবাদ মাধ্যম বলেছে, আজ খুব ভোরে এ হামলা চালানো হয়েছে। হামলায় কয়েকটি গাড়ি ব্যবহার করেছে বন্দুকধারীরা। এ ছাড়া, গ্রোজনির কেন্দ্রস্থলে অবস্থিত একটি প্রধান প্রকাশনী দফতরেও বন্দুকধারীরা হামলা করেছে এবং তাতে আগুন ধরিয়ে দিয়েছে।
এদিকে, ইন্টারনেটে দেয়া ভিডিওতে এক ব্যক্তি এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। এতে বলা হয়েছে, চেচেন গেরিলা নেতা আসলান বাইয়োতুকাইভের নির্দেশে এ হামলা চালানো হয়েছে।
উোল্লখ্য, গত অক্টোবরে গ্রোজনিতে এক বোমা হামলায় পাঁচ সেনা নিহত এবং ১২ আহত হয়েছিল।
ইআর





