আফগানিস্তানের একটি হাসপাতালে বিমান হামলার ঘটনায় ক্ষমা চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ‘ডক্টরস উইদাউট বর্ডারস’ নামে একটি সংস্থার পরিচালিত ওই হাসপাতালে বিমান হামলায় ২২ জনের মৃত্যু হয়েছিল।

বাংলাদেশ সময় বুধবার রাতে সংস্থাটির প্রেসিডেন্ট জোয়ান লিউয়ের সঙ্গে কথা বলে ক্ষমা চান তিনি।

হোয়াইট হাউসের মুখপাত্র জোস আর্নেস্ট বলেন, ওবামা হামলার ঘটনায় সংস্থাটিতে কর্মরতদের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, ঘটনাটি কিভাবে ঘটেছে তার সঠিক কারণ উদঘাটনের আশ্বাস দিয়েছেন ওবামা।

হোয়াইট হাউজ জানায়, বারাক ওবামা আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে কথা বলেছেন। তিনি আফগানিস্তানের সাথে আরো সুদৃঢ় ভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছেন।

এমএইচ