যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে মধ্যস্থতা করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। খবর, বিবিসি'র।
ইসরাইলের প্রেসিডেন্ট বেনজামিন নেতানিয়াহুর সাথে ফোনালাপের সময় তিনি এ মন্তব্য করেন।
এর আগে নেতানিয়াহু বলেছিলেন, ফিলিস্তিনে অভিযান চলছে এবং এটা জোরদার করা হবে।
ফিলিস্তিনের কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার ইসরাইলের হামলা শুরু হওয়ার পর এ পর্যন্ত গাজার ৮০ নাগরিক নিহত হয়েছে।
সংঘাত শুরু হওয়ার পর ইসরাইলের কী পরিমাণ ক্ষতি হয়েছে, সে বিষয়ে কোনো প্রতিবেদন প্রকাশিত হয়নি।
ইসরাইল বলছে, বৃহস্পতিবার গাজার ১০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে তারা হামলা চালিয়েছে। আর মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ৭৮০টি লক্ষ্যবস্তুতে হামলা করেছে।
মিশরের ভূমিকা
বিবিসি'র সাংবাদিক ওরলা গুএরিন কায়রো থেকে জানিয়েছেন, ফিলিস্তিন ও ইসরাইলের মাঝে মধ্যস্থতা করার বিষয়ে অতীতে মিশর মূল ভূমিকা পালন করেছে। কিন্তু এবার তারা অপেক্ষা করছে। এ বিষয়ে মিশরের বর্তমান সরকার বলেছে, তারা উভয় পক্ষের সাথে যোগাযোগ করছেন।
উল্লেখ্য, মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসি ২০১২ সালের নভেম্বর মাসে ফিলিস্তিন ও ইসরাইলের মাঝে মধ্যস্থাতা করে দিয়েছিলেন।
ঢাকা, ১১জুলাই (টাইমনিউজবিডি.কম) // টিআই।





