নিজের ‘পরমাণু ক্ষমতা’ প্রদর্শনের হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। বিশ্লেষকরা এ হুমকির সূত্র ধরে মনে করছেন, পিয়ংইয়ং হয়তো তার চতুর্থ পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাতে যাচ্ছে।
উত্তর কোরিয় নেতা কিম জং-উনের সভাপতিত্বে শুক্রবার দেশটির শক্তিশালী ন্যাশনাল ডিফেন্স কমিশনের (এনডিসি) বৈঠক শেষে বলা হয়, উত্তর কোরিয়া আত্মরক্ষার কৌশল হিসেবে তার পরমাণু শক্তি বাড়াতে যাচ্ছে।
এনডিসির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে আরো বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যতদিন পরমাণু হুমকি ও ব্ল্যাকমেইল করার প্রচেষ্টা অব্যাহত থাকবে ততদিন একের পর এক নিজের শক্তি দেখিয়ে যাবে পিয়ংইয়ং। উত্তর কোরিয়া ও তার প্রধান মিত্র চীন পিয়ংইয়ংয়ের পরমাণু কর্মসূচি নিয়ে ছয়পক্ষীয় আলোচনা আবার শুরু করতে চাইলেও মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া বলছে, উত্তর কোরিয়া পরমাণু নিরস্ত্রিকরণের বিষয়ে দৃঢ়তা না দেখালে আলোচনা করে কোনো লাভ হবে না। আলোচনা থেকে সরে যাওয়ার এই অজুহাতকে পিয়ংইয়ং ব্ল্যাকমেইল বলে উল্লেখ করেছে। সূত্র: আইআরআইবি
[b]ঢাকা, ১৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]
আন্তর্জাতিক
চতুর্থ পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাবে উত্তর কোরিয়া!
নিজের ‘পরমাণু ক্ষমতা’ প্রদর্শনের হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। বিশ্লেষকরা এ হুমকির সূত্র ধরে মনে করছেন, পিয়ংইয়ং হয়তো তার চতুর্থ পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাতে যাচ্ছে।





