ইসরাইলি বাহিনী জানায়, আহতদের মধ্যে দুজন ট্যাংক-বিধ্বংসী গুলিতে, তিনজন ড্রোন হামলায় এবং একজন অভিযানগত দুর্ঘটনায় আহত হয়েছেন।
এদিকে, লেবাননের দক্ষিণাঞ্চলে সামরিক আগ্রাসন সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নর্দার্ন কমান্ড থেকে দেওয়া এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু এ নির্দেশ দেন। তিনি বলেন, হিজবুল্লাহর লাগাতার রকেট হামলা এবং সীমান্তবর্তী এলাকায় বাড়তে থাকা নিরাপত্তা ঝুঁকির কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র: আল জাজিরা
এস