[img]http://www.timenewsbd.com/contents/public/201406/1401790705.jpg[/img] লুহানস্কের প্রান্তদেশে ইউক্রেনের সেনাদের লক্ষ্য করে গুলি ছুড়ছে একজন রাশিয়পন্থী বিদ্রোহী। ছবিটি তোলা হয়েছে সোমবার, জুন ২ তারিখে। [img]http://www.timenewsbd.com/contents/public/201406/1401790749.jpg[/img] শহর ছেড়ে যাওয়ার সময় বাসের জানালা দিয়ে তাকিয়ে আছে কয়েকজন শিশু। স্লোভানস্ক শহরে ইউক্রেনের সেনাবাহিনী এবং রাশিয়াপন্থী বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ শুরু হলে শহরটি ছেড়ে যায় স্থানীয় বাসিন্দারা। ২৯ মে বৃহস্পতিবার তোলা ছবি। [img]http://www.timenewsbd.com/contents/public/201406/1401790802.JPG[/img] ডনেটস্ক শহরে স্থানীয় প্রশাসনিক ভবনের পাশে একটি গাছের আড়ালে অবস্থান নিয়েছেন একজন রাশিয়াপন্থী স্নাইপার। ছবিটি ক্যামেরাবন্দী করা হয়েছে ২৯ মে। [img]http://www.timenewsbd.com/contents/public/201406/1401790884.jpg[/img] স্লোভানস্ক শহরে অভিযানের জন্য ইউক্রেনের সেনাবাহিনীর প্রস্তুতি। ২ জুন সোমবার তোলা ছবি। সূত্র: ইয়াহু নিউজ। [b]ঢাকা, ৩ জুন (টাইমনিউজবিডি)// টিআই।[/b]
ইউক্রেনে সংঘাতের খণ্ড চিত্র
একটি গ্রেনেড লাঞ্চার দিয়ে রাশিয়াপন্থী বিদ্রোহীদের আক্রমণ করছে ইউক্রেনের একজন সৈন্য। ৩১ মে শনিবার স্লোভানস্ক থেকে ছবিটি তোলা।
শান্তি আলোচনা হলেও ইউক্রেনে হামলা চলবে : রাশিয়া
ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু হলেও সামরিক অভিযান বন্ধ বা সীমিত করা হবে না বলে জানিয়েছে রাশিয়া। সোমবার (২৬ অক্টোবর) মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। খবর আনাদোলু এজেন্সির।
ইউক্রেন থেকে তরুণদের দেশে বেঁচে ফেরার লোমহর্ষক বিবরণ
চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে তরুণদের রাশিয়ায় নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানোর অভিযোগ উঠেছে। যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের অবস্থান শনাক্ত করতে এসব বাংলাদেশিকে ‘টোপ’ হিসেবে ব্যবহার করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে তথ্য পেয়েছে বাংলাদেশের পুলিশের একটি বিশেষ ইউনিট। এভাবে রাশিয়ায় পাঠানো ৩০ বাংলাদেশির মধ্যে ২০ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। অন্যদিকে, যুদ্ধক্ষেত্র থেকে গুরুতর আহত অবস্থায় দেশে ফিরেছেন ঝিনাইদহের তরুণ রাজন হোসেন।
ইউক্রেনের দুই শহরে রুশ হামলায় নিহত ৬
ইউক্রেনের দুটি শহরে রাশিয়ার হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে একটি মুদি দোকানে হামলায় তিনজন নিহত ও আরও ২০ জন আহত হয়েছেন। রোববার (১১ অক্টোবর) এসব হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানিয়েছে রয়টার্স।
রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে শিশুসহ নিহত ২৮
ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে।
ড্রোন-ক্ষেপণাস্ত্র কিনতে ইউক্রেনকে ১৩৮ কোটি ডলার দিল ইইউ
ইউক্রেনের সামরিক সরঞ্জাম কেনার জন্য ১২৪ কোটি ইউরো বা প্রায় ১৩৮ কোটি ডলার অর্থ ছাড় করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ড্রোন, ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহে এ অর্থ ব্যয় করবে ইউক্রেন।
















