ইরাকের রাজধানী বাগদাদে পৃথক বোমা হামলায় ১৬ জন নিহত হয়েছে। এঘটনার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে, আলা কায়েদার সাথে সংশ্লিষ্ট সসস্ত্র সুন্নি গ্রুপ এই হামলার সাথে জড়িত থাকতে পারে।
বাগদাদে অবস্থিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দুটি গাড়িতে বোম বিস্ফোরিত হয়। একই সময় পাশের আরেকটি রেস্টুরেন্টে আত্মঘাতী হামলা চালানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও আশেপাশের এলাকা গ্রিন জোন বা 'নিরাপদ এলাকা' হিসেবে পরিচিত।
এছাড়া, বাগদাদ শহরের বাণিজ্যিক এলাকা খিলানি স্কয়ারে আরেকটি গাড়ি বোমা হামলার ঘটনা ঘটে।
গত সোমবার রাজধানী ও আশেপাশের এলাকায় বোমা হামলায় ২৩জন নিহত হয়েছি।
দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু জানুয়ারি মাসে সহিংসতায় ১০০০ অধিক লোক নিহত হয়েছে।
ঢাকা, ৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// টিআই