পাকিস্তানের লাহোরের ওয়াগাহ এলাকায় এক আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ৪৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৫৫ জন।
এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে বলেছে, ভারতের সীমান্তবর্তী ওয়াগাহর একটি পার্কিং এলাকায় রোববার বিকালে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে এটাকে সিলিন্ডার বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছিল। তবে পাঞ্জাব পুলিশ প্রধান মুস্তাক আহমেদ সুখেরা এটিকে আত্মঘাতী বোমা বিস্ফোরণ বলে নিশ্চিত করেছেন।
বিস্ফোরণে আহতদের নিকটবর্তী গার্কি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বিস্ফোরণে মৃতের সংখ্যা আরও বাড়বে। কারণ, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
কেএইচ





