চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে রবিবার বিকেলে ভূমিধসের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অনেকে। খবর সিনহুয়ার।
দেশটির স্থানীয় সরকার জানায়, বিকেল ৪টা ২০ মিনিটের দিকে লুজহোউ নগরীর ঝুং কাউন্টির ফেনশুই শহরে কয়েকটি আবাসিক ভবন ধসে পড়ে। এতে সেখানে ১১ জন আটকা পড়ে।
সোমবার বেলা ১টার দিকে ধ্বংস্তুপের ভিতর থেকে ১১ জনের সকলকে উদ্ধার করা হয়। এদের মধ্যে চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
নিহত চারজনের মধ্যে একজন ঘটনাস্থলে ও অপর তিনজন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যায়। এবং গুরুতর আহত সাতজনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এম বিল্লাহ





