পাকিস্তানের উত্তরাঞ্চলে রবিবার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিকটার স্কেলে যার মাত্রা ছিলো ৬। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
পাকিস্তান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের কর্মকর্তা মোহাম্মদ শহিদ জানান, পেশোয়ার ও রাজধানী ইসলামাবাদের লোকজন ভূমিকম্প অনুভব করেছেন। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তান ও তাজিকিস্তান সীমান্তের হিন্দুকুশ পর্বতে।
উল্লেখ্য, পাকিস্তান ও এর পার্শ্ববর্তী অঞ্চলে প্রায়ই ভূমিকম্প আঘাত হেনে থাকে। গত বছরের সেপ্টেম্বর মাসে আঘাত হানা এক ভূমিকম্পে কমপক্ষে ৩৭৬ জন লোক মারা যায়। রিকটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৭। সূত্র: হাফিংটন পোস্ট।
ঢাকা, ৩১ আগষ্ট, টাইমনিউজবিডি.কম, কেএ





