মেক্সিকোর ভেরাক্রুজের রাজ্যের একটি তেল কোম্পানিতে বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০৫ জন আহত হয়েছেন।
ভেরাক্রুজ রাজ্যের গভর্ণর জাভিয়ের ডুয়ার্ট স্থানীয় রেডিওর মাধ্যমে জানান, বিস্ফোরণটি ঘটে স্থানীয় সময় বিকেল ৩টা ৩০মিনিটে। আহত ১০৫ জনের মধ্যে ৫৮ জনই কারখানার শ্রমিক ছিলেন।
মেক্সিকোর রাষ্ট্রিয় তেল কোম্পানি পেমেক্সে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। শত শত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
স্কুল কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। বেশকিছু সময় ধরেই পেমেক্স ফেসিলিটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে আসছে। এক বিবৃতিতে এ বিষয়ে জানানো হয়, বিস্ফোরণের শব্দ প্রায় ১০ কিমি. দূর থেকেও শুনতে পাওয়া গেছে।
সন্ধ্যা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসলে পেমেক্সের অধিবাসীদের নিরাপদ স্থান থেকে বের হতে নিষেধ করা হয়েছে। বিস্ফোরণের পর বিষাক্ত পদার্থে কেউ যেন আক্রান্ত না হয় তাই এমন নির্দেশনা।
এর আগে ২০১৩ সালের জানুয়ারিতে পেমেক্সের প্রধান কার্যালয়ে গ্যাস বিস্ফোরণে ৩৭ জন নিহত হয়েছিলেন।
এসএম





