তুরস্কে একটি কয়লা খনিতে বিস্ফোরণে দুই শতাধিক লোক নিহতের ঘটনায় দেশটিতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।
বুধবার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘সোমায় কয়লা খনি বিপর্যয়ের ঘটনায় ১৩ মে থেকে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।’
এতে আরো বলা হয়, এই তিনদিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সূত্র: এএফপি।
ঢাকা, ১৪ মে (টাইমনিউজবিডি.কম) // টিআই