ভারতের প্রাক্তন কূটনীতিক সুধীন্দ্র কুলকার্নির মুখে কালি মাখিয়ে দেওয়ার ঘটনায় ছয় জন শিবসেনা কর্মীকে গ্রেফতার করেছে মহারাষ্ট্র পুলিশ। সোমবার রাতে মুম্বইয়ের বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

শিবনেতা গুলাম আলির অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার পর এবার প্রাক্তন পাক বিদেশমন্ত্রী খুরশিদ মেহমুদ কাসুরির বই প্রকাশ অনুষ্ঠানে ভারতের প্রাক্তন কূটনীতিক সুধীন্দ্র কুলকার্নির মুখে কালি মাখিয়ে দেয় শিবসেনা। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ নিরাপত্তার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু, তা সত্ত্বেও সোমবার ঘটে গিয়েছে এই অপ্রীতিকর ঘটনা।

আগেই খুরশিদের বইয়ের উদ্বোধনী অনুষ্ঠান বন্ধের হুমকি দিয়েছিল শিবসেনা। কুলকার্নি এই অনুষ্ঠানটির অন্যতম আয়োজক ছিলেন। তাঁর অভিযোগ, বাড়ির সামনেই কয়েক জন শিবসেনা সমর্থক তাঁকে আক্রমণ করে। এর পরই তাঁর মুখে কালি লেপে দেয় তারা।

এ দিন মুম্বইয়ে ওরলির নেহরু সেন্টারে এই উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল। শিবসেনার হুমকির কথা মাথায় রেখেই রবিবার উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করেন কুলকার্নি।

এআই