[b]দামেস্ক:[/b] আসন্ন সিরিয়া বিষয়ক জেনেভা-২ শান্তি সম্মেলনে ইরানকে আমন্ত্রণ জানালো হলে তাতে অংশ নিবে না বলে জানিয়েছে সিরিয়ার বিরোধীদের জোট 'সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল' (এসএনসি)।
এসএনসি জানিয়েছে,ইরানকে জানানো আমন্ত্রণ প্রত্যাহার করা না হলে তারা আসন্ন জেনেভা দুই সম্মেলনে যোগ দেবে না। এসএনসির মুখপাত্র লুয়াই সাফি সোমবার বলেছেন,“জাতিসংঘ মহাসচিব বান কি মুন ইরানকে জানানো আমন্ত্রণ প্রত্যাহার না করলে এসএনসি 'জেনেভা-২' সম্মেলন থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নেবে।”
এদিকে মার্কিন সরকারও সিরিয়া বিষয়ক জেনেভা দুই সম্মেলনে বান কি মুনের আমন্ত্রণের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়ে এ ব্যাপারে পূর্বশর্ত আরোপ করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন সাকি এক বিবৃতিতে বলেছেন,সিরিয়ায় ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সংক্রান্ত যে সিদ্ধান্ত ২০১২ সালে হয়েছিল তার প্রতি সমর্থন জানিয়ে ইরানকে আনুষ্ঠানিক ঘোষণা দিতে হবে। সাকি বলেন, ইরান প্রথম জেনেভা সম্মেলনের ঘোষণাকে প্রকাশ্যে স্বীকৃতি না দিলে তাকে জানানো আমন্ত্রণ বাতিল করা হবে।
ইরানকে জেনেভা সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জাতিসংঘ মহাসচিব বান কি মুন ঘোষণা দেয়ার কিছুক্ষণ পরই এ প্রতিক্রিয়া জানিয়েছে এসএনসি ও ওয়াশিংটন। ইরান অবশ্য বহু আগে থেকেই তার অংশগ্রহণের ব্যাপারে যেকোনো ধরনের পূর্বশর্ত প্রত্যাখ্যান করে বলেছে, জেনেভা দুই সম্মেলনে ইরানের অংশগ্রহণ নিশ্চিত করতে চাইলে পূর্বশর্ত আরোপ করা যাবে না। সূত্র: আইআরআইবি
আন্তর্জাতিক
ইরান থাকলে জেনেভা সম্মেলনে যোগ দিবে না সিরিয়ার বিরোধীপক্ষ
দামেস্ক: আসন্ন সিরিয়া বিষয়ক জেনেভা-২ শান্তি সম্মেলনে ইরানকে আমন্ত্রণ জানালো হলে তাতে অংশ নিবে না বলে জানিয়েছে সিরিয়ার বিরোধীদের জোট 'সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল' (এসএনসি)।





