বেকারত্ব এবং সরকারি সহায়তা কাটছাঁটের বিরুদ্ধে আমেরিকার নিউ ইয়র্ক শহরে ওয়াল স্ট্রিটের কাছে বিক্ষোভ করেছে শত শত মানুষ। এ সময় তারা লাখ লাখ মানুষের জন্য বেকারত্ব ভাতা পুনর্বহালের দাবি জানায়।
বিক্ষোভকারীরা বলেছে, কেন্দ্রীয় ব্যাংক শুধু আমেরিকার ধনীদের স্বার্থ রক্ষা করে চলেছে।  
নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের সামনে শুক্রবার অনুষ্ঠিত এ বিক্ষোভের সময় মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নীতি পরিবর্তনের আহ্বান জানানো হয়েছে।
বেকার ভাতা স্থগিত রাখার অনুমোদন দিয়ে মার্কিন সিনেটে একটি বিল পাস হওয়ার একদিন পর এ বিক্ষোভ অনুষ্ঠিত হলো। চলতি বছর এ নিয়ে দ্বিতীয় দফায় বিলটি পাস হয়েছে।  
সিনেটে আনা বিলের পক্ষে ভোট দেন ৫৯ জন সিনেটর। কিন্তু বিল পাস হওয়ার জন্য এরা একটি ভোট দরকার ছিল। এ বিলের বিপক্ষে ভোট দেন বিশিরভাগ বিরোধী রিপাবলিকান সদস্য।
[b]ঢাকা,৮ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)// টিআই
[/b]