রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ন্যাটো দিন দিন রুশ সীমান্তে সেনা উপস্থিতি বাড়িয়ে চলেছে। এ অবস্থায় সম্ভাব্য হুমকি থেকে নিজেকে রক্ষা করবে রাশিয়া।

রাশিয়া সফররত ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সলি নিনিস্তোর সঙ্গে বৈঠকে পুতিন বলেন, “যদি কেউ আমাদের ভূখণ্ড হুমকির মুখে ফেলে তার অর্থ হচ্ছে যেখান থেকে এ হুমকি আসছে সেদিকে আমাদের সেনাবাহিনী ও আধুনিক গোলাবারুদ মোতায়েন করতে হবে।” তিনি বলেন, “ন্যাটো আমাদের সীমান্তে আসছে এবং আমাদের বের হওয়ার পথ বন্ধ করে দিচ্ছে।”

পুতিন দৃঢ়তার সঙ্গে বলেন, “রাশিয়া যথাযথভাবে জবাব দেবে এবং সামরিক হুমকি নস্যাৎ করতে হুমকি সৃষ্টিকারী দেশগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”

তিনি বলেন, “আমরা সবকিছুই করব যথেষ্ট সতর্কতার সঙ্গে। এ পর্যন্ত এমন কিছু হয় নি যা রাশিয়ার জন্য বিশেষ দুঃশ্চিন্তার কারণ হতে পারে।”

এর আগে, গতকাল (মঙ্গলবার) প্রেসিডেন্ট পুতিন ঘোষণা করেছেন, তার দেশ আরো ৪০টি পরমাণু ক্ষেপণাস্ত্রসহ সামগ্রিকভাবে পারমাণবিক অস্ত্রের শক্তি বাড়াবে।

ইআর