লেবাননের সেনাপ্রধান জেনারেল জোসেফ আউন বলেছেন, ইসরাইলের সম্ভাব্য হামলার কঠোর জবাব দেওয়া হবে। আগ্রাসন মোকাবেলায় সম্ভাব্য সব উপায় অবলম্বন করা হবে।

আজ (মঙ্গলবার) এক টুইটার বার্তায় জেনারেল আউন এ কথা বলেন। তিনি আরও বলেছেন, যত বড় আঘাতই আসুক না কেন, লেবাননের সেনাবাহিনী ইসরাইলি হামলা মোকাবেলা করবেই।

এর আগেও লেবাননের সেনাপ্রধান বলেছেন, তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাব অনুযায়ী আন্তর্জাতিক বাহিনীর সহযোগিতায় দক্ষিণ সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সম্প্রতি ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে লেবানন সীমান্তে দেওয়াল নির্মাণের পদক্ষেপ নিয়েছে এবং সাগরে লেবাননের গ্যাস ক্ষেত্রের ওপর মালিকানা দাবি করেছে।

এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। ইসরাইলি নেতারা লেবাননে হামলা চালানো হুমকি দিয়ে আসছেন।

এমবি