[b]প্রিটোরিয়া:[/b] নেলসন ম্যান্ডেলার সম্পত্তির তালিকা প্রকাশ করা হয়েছে। বাড়ি ও ভূসম্পত্তি এবং নগদ টাকা সব মিলিয়ে তিনি ৪.১৩ মিলিয়ন মার্কিন ডলার (দক্ষিণ আফ্রিকার মুদ্রা অনুযায়ী ৪ কোটি ৬০ লাখ র্যা ন্ড) রেখে গেছেন। বাংলাদেশি টাকায় এর পরিমাণ প্রায় ৩২ কোটি সাত লাখ ৫৬ হাজার। খবর বিবিসির।
তার সম্পত্তির মধ্যে রয়েছে জোহান্সবার্গের একটি বাড়ি, ইস্টার্ন কেপ প্রদেশে একটি মাঝারি ধরনের গ্রামের বাড়ি। এ ছাড়া বই বিক্রি ও রয়্যালটি থেকে প্রাপ্ত আয়। মূলত তার আত্মজীবনীমূলক বই 'লং ওয়াক টু ফ্রিডম' থেকে বিশাল আয় করেছেন মাদিবাখ্যাত নেলসন ম্যান্ডেলা।
গত ডিসেম্বরে ৯৫ বছরে বয়সে মারা যান নেলসন ম্যান্ডেলা। মৃত্যুর প্রায় দুই মাস পরে তার এ সম্পত্তির তালিকা প্রকাশ করা হলো। সোমবার সম্পত্তির এ তালিকা প্রকাশ করেন ম্যান্ডেলার উইলের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ডিকগ্যাং মোসেনেকে। ৪০ পৃষ্ঠার এই উইলে কারো আপত্তি নেই বলেও জানান মোসেনেকে।
মোসেনেকে জানান, ম্যান্ডেলার উইল নিয়ে কারো কোন আপত্তি নেই। এমনকি তার পরিবারের সদস্যরাও তার উইল নিয়ে সন্তুষ্ট। তার পরও কারো যদি কোন আপত্তি থাকে তাহলে ৯০ দিনের মধ্যে তা জানাতে পারবেন।
ম্যান্ডেলার উইল অনুযায়ী, তার প্রত্যেক ব্যক্তিগত স্টাফ ৫০ হাজার র্যানন্ড (দক্ষিণ আফ্রিকার মুদ্রা) পাবেন। তিনি ছোটবেলায় পড়াশোনা করেছেন এ রকম চারটি স্কুলের প্রত্যেকটি পাবে এক লাখ র্যা ন্ড করে। এর এক অংশ যাবে স্কুলগুলোর কোষাগারে, আর এক অংশ ব্যয় হবে শিক্ষার্থীদের বৃত্তির জন্য।
ম্যান্ডেলার পরিবার পাবে ১৫ লক্ষ র্যা ন্ড। তাছাড়া, তার রয়্যালটিও ভোগ করবে পরিবার। তবে, রয়্যালটির এক অংশ তার প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)-কে দেয়া হয়েছে। পার্টির নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ব্যয় হবে এই অর্থ। সূত্র: বিবিসি
ঢাকা, ৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমএ
আন্তর্জাতিক
ম্যান্ডেলার সম্পত্তি ৪ মিলিয়ন ডলার
প্রিটোরিয়া: নেলসন ম্যান্ডেলার সম্পত্তির তালিকা প্রকাশ করা হয়েছে। বাড়ি ও ভূসম্পত্তি এবং নগদ টাকা সব মিলিয়ে তিনি ৪.১৩ মিলিয়ন মার্কিন ডলার (দক্ষিণ আফ্রিকার মুদ্রা অনুযায়ী ৪ কোটি ৬০ লাখ র্যা ন্ড) রেখে গেছেন। বাংলাদেশি টাকায় এর পরিমাণ প্রায় ৩২ কোটি সাত লাখ ৫৬ হাজার। খবর বিবিসির।





