আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন আজ। নির্বাচনকে কেন্দ্র করে নেয়া হয়েছে সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
এই প্রথম বারের মত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চলছে দেশটিতে।একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে আফগানিস্তানের কয়েক লাখ ভোটার আজ ভোট দিতে যাবেন।
প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচনে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আফগানিস্তানের বর্তমান প্রেসিডেন্ট হামিদ কারজাই সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে তৃতীয় দফায় আর প্রেসিডেন্ট হতে পারছেন না। ২০০১ সালে তালেবানের পতনের পর থেকে ক্ষমতায় আছেন হামিদ কারজাই ।
নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে কয়েক লাখ সৈন্য মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যেই নির্বাচন বানচালের হুমকি দিয়েছে তালেবানরা।
নির্বাচনের মাত্র একদিন আগে শুক্রবার পুলিশের গুলিতে খ্যাতনামা জার্মান আলোকচিত্রী আনিয়া নিয়েড্রিংহৌস নিহত হয়েছেন এবং তার এক সহকর্মী কানাডার নারী সাংবাদিক ক্যাথি গ্যানন আহত হয়েছেন। এরা দুজনেই অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি’র সাংবাদিক। আফগানিস্তানের খোস্ত শহরে নির্বাচনী কর্মীদের সাথে গাড়ীতে করে যাবার সময় হঠাৎ করে এক পুলিশ কর্মকর্তা তাদের ওপর গুলি চালায়।
প্রত্যেকটি ভোট কেন্দ্রে ভোটাররা যেন নিশ্চিন্তে ভোট দিতে পারেন সে কারণে সারাদেশে প্রায় চার লাখের মতো পুলিশ ও সেনা সদস্য নিয়োজিত রয়েছে বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়।
[b]ঢাকা, ৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন আজ
আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন আজ। নির্বাচনকে কেন্দ্র করে নেয়া হয়েছে সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এই প্রথম বারের মত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া
আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজ আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শারজায় ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তাওহিদ হৃদয়।
বাংলাদেশকে হতাশ করে অবিশ্বাস্য ড্র আফগানিস্তানের
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের দরকার ছিল ৭ উইকেট। আপাতত দৃষ্টিতে জয়ের পাল্লাটা বাংলাদেশেরই ভারী ছিল। খানিক বিরতি দিয়ে আফগানিস্তানের উইকেট তুলে নেন বাংলাদেশের বোলাররা। কিন্তু প্রতিটি উইকেটেই জুটি গড়েন ওপেনার সেদিকুল্লাহ আতাল। অতঃপর তাইজুলের ঘূর্ণিতে পরাস্থ হন তিনি। সেই মুহূর্তে মনে হচ্ছিলো জিতেই যাবে টাইগাররা! কিন্তু একের পর এক মিসের কারণে জয় হাতছাড়া হয় শান্তদের। অন্যদিকে ইয়ামিন আহমাদজাই ও কায়েস আহমেদের ব্যাটিং দৃঢ়তায় ম্যাচটি শেষ পর্যন্ত ড্র করে আফগানরা।
হাসানের হ্যাটট্রিক, রহমতের সেঞ্চুরি, আফগানিস্তান অলআউট ২৪০ রানে
আবুধাবি টেস্টে ঘটনাবহুল প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে ২৪০ রানে অলআউট হয়েছে আফগানিস্তান। ফলে প্রথম ইনিংসে ১০৬ রানের লিড পেয়েছে বাংলাদেশ।
রহমত শাহর দায়িত্বশীল ব্যাটিংয়ে সুবিধাজনক অবস্থানে আফগানিস্তান
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্টের দ্বিতীয় দিনটি বেশ নাটকীয়তা ও লড়াইয়ে ভরপুর ছিল। প্রথম দিনে বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখলেও, দ্বিতীয় দিনে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আফগানিস্তান। গরম ও আর্দ্রতার কঠিন কন্ডিশনে দুই দলেরই খেলোয়াড়েরা দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে গেছেন।
আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুক্রবার (৯ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হওয়ার কথা ম্যাচটির।
















