ইরাকে পৃথক গাড়ি বোমা হামলায় কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছে। রাজধানী বাগদাদ ও আশেপাশের শিয়া অধ্যুষিত এলাকায় মঙ্গলবার এই বোমা হামলার ঘটনাগুলো ঘটে।
বার্তা সংস্থা এপি'কে পুলিশ জানিয়েছে, গাড়ি রাখার জায়গা, বাস স্টেশন এবং বাণিজ্যিক এলাকাগুলো লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছে।
উল্লেখ্য, বাগদাদে বোমা হামলায় ২৩ জন নিহত হওয়ার একদিন পর এই হামলার ঘটনাগুলো ঘটল। এছাড়া গত মাসে হামলায় দেশটিতে ১০০০ লোক নিহত হয়।
সূত্র: বিবিসি
[b]ঢাকা, ১৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
আন্তর্জাতিক
ইরাকে বোমা হামলায় নিহত ৩৩
ইরাকে পৃথক গাড়ি বোমা হামলায় কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছে। রাজধানী বাগদাদ ও আশেপাশের শিয়া অধ্যুষিত এলাকায় মঙ্গলবার এই বোমা হামলার ঘটনাগুলো ঘটে।