তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী রিসেপ তাইয়্যেপ এরদোগানের বৃহস্পতিবার দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। এর মাধ্যমে তার এক দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকার পথ আরও দীর্ঘ হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী আঙ্কারার পার্লামেন্ট ভবনে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন এরদোগান।
এরদোগানের শপথ গ্রহণের মাধ্যমে দেশটিতে নতুন যুগের সূচনা হয়েছে বলে আশা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, এরদোগান একটি নতুন সংবিধান প্রণয়নের উদ্যোগ নেবেন এবং দেশের উন্নয়নমূলক প্রকল্পগুলোর সঙ্গে আরও সংস্কার সাধন হবে।
দেশটি পররাষ্ট্রমন্ত্রী আহমেত দাভুতোগলু এর মধ্যে নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন।
শপথ অনুষ্ঠানে পূর্ব ইউরোপ, আফ্রিকা, মধ্য এশিয়া ও মধ্যপ্রাচ্যের অনেক দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা উপস্থিত ছিলেন।
এরদোগান ২০০৩ সালে তুরস্কের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। এক দশকের বেশি সময় ক্ষমতায় থাকার পর ১০ আগস্ট ৫ বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন। দেশটিতে এটাই প্রথম প্রেসিডেন্ট নির্বাচন।
দেশটির সংবিধান অনুসারে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর থেকে তিনি তাঁর দল একে পার্টির সঙ্গে আর কোন সম্পর্ক রাখতে পারবেন না। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন
ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ





