মুসলিমদের ইরাক ও সিরিয়ায় এসে ইসলামিক রাষ্ট্র গঠনের আহবান জানিয়েছে আইএসআইএল (ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্য লেভান্ত)। এক অডিও বার্তায় মঙ্গলবার তারা এ আহবান জানান।
বার্তায় বিদ্রোহী দলটির নেতা আবু বকর আল-বাগদাদী মুসলিমদের ‘হিজরত’ করে ইরাক ও সিরিয়ায় এসে ইসলামিক রাষ্ট্র গঠনের আহবান জানান। একই সঙ্গে তিনি এটা মুসলিমদের কর্তব্য বলেও উল্লেখ করেন।
তিনি বিশেষ করে বিচারক, চিকিৎসক, ইঞ্জিনিয়ার ও সামরিক এবং প্রসাশনিক জ্ঞানসম্পন্ন মুসলিমদের আসার আহবান জানিয়েছেন।
এর আগে তারা ওই দেশ দুটোতে ইসলামিক রাষ্ট্র বা খিলাফত প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিল।
দেশ দুটোতে গত জুন থেকে সরকারি সেনা ও আইএসআইএল’র সদস্যদের মধ্যে সংঘর্ষ চলছে। এরই মধ্যে সরকারের হাত থেকে বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে বিদ্রোহী সংগঠনটি। সূত্র: বিবিসি
ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





