একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের মাধ্যমে গঠিত হতে যাওয়া বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন নতুন সরকারকে স্বাগত জানিয়েছে পাকিস্তান।
গতকাল বৃহস্পতিবার ইসলামাবাদে পররাষ্ট্র মন্ত্রনালয় কর্তৃক আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলন মুখপাত্র ড. মুহাম্মদ ফয়সাল এ অভিনন্দন জানান।
পাকিস্তানে সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে তিনি বলেন, বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক ১৯৭৪ সালে করা ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। এটা আমাদের সাম্প্রতিক তৈরি হওয়া মনোমালিন্যকে ছাপিয়ে দ্বিপক্ষীয় সম্পর্কে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।
উল্লেখ্য গত রবিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রায় সবাই ( বিরোধীরা ছাড়া) বৃহস্পতিবার শপথ গ্রহণ করেছেন। আওয়ামী লীগ সংসদীয় দল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচন করেছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন। আগামী সোমবার নতুন মন্ত্রিসভা শপথ নেবে।
জেড





