রাশিয়াকে দুটি মিস্ত্রাল যুদ্ধজাহাজ সরবরাহ করবে না বলে ঘোষণা দিয়েছে ফ্রান্স। ফরাসি প্রতিরক্ষামন্ত্রী জ্যঁ-ইভ লি দ্রিয়াঁ দেশটির সরকারের পক্ষে এ কথা জানান।
অবশ্য রাশিয়াকে যুদ্ধজাহাজ সরবরাহ না করলে পুরো টাকা ফেরত দিতে বাধ্য হবে ফ্রান্স। ওয়াশিংটনে ‘জার্মান মার্শাল ফাউন্ড’ থিংক ট্যাংকের এক আলোচনায় ফরাসি প্রতিরক্ষামন্ত্রী এ কথা বলেন।
২০১১ সালে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে ১২০ কোটি ইউরোর সামরিক চুক্তি হয়। ওই চুক্তির আওতায় রাশিয়াকে হেলিকপ্টারবাহী দুটি যুদ্ধজাহাজ সরবরাহ করার কথা ছিল। এর মধ্যে প্রথম যুদ্ধজাহাজ ‘ভ্লাদিভস্তক’ হস্তান্তরের কথা ছিল ২০১৪ সালের নভেম্বর মাসে। আর দ্বিতীয় যুদ্ধজাহাজ ‘সেভাস্তোপোল’ হস্তান্তরের কথা ছিল ২০১৫ সালে। কিন্তু গত বছরের নভেম্বর মাসে ফ্রান্স এ চুক্তি স্থগিত করে। প্যারিস অভিযোগ তুলেছে, ইউক্রেনের চলমান সংকটে রাশিয়ার ভূমিকা রয়েছে।
লি দ্রিয়াঁ বক্তৃতায় আরো বলেন, ফ্রান্স তার এসব যুদ্ধজাহাজ বিকল্প কোনো দেশের কছে বিক্রি করতে চায় যদিও তা সহজ কাজ নয়। এ ক্ষেত্রে আমেরিকা জাহাজ দুটি কিনতে পারে বলে মন্তব্য করেন তিনি। রেডিও তেহরান
ইআর





