শ্রীলঙ্কার ক্যান্ডিতে দাঙ্গা ও জরুরি অবস্থা ঘোষণার প্রেক্ষিতে সেখানে ভ্রমণ সতর্কতা দিয়েছে তিন দেশ যুক্তরাষ্ট্র, বৃটেন ও অস্ট্রেলিয়া।

ওই দেশটিতে অবস্থানরত নাগরিকদেরকে স্থানীয় মিডিয়া অনুসরণ করে চলার পরামর্শ দেয়া হয়েছে। বলা হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে আরো সহিংসতা হতে পারে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক টুইট বার্তায় বলা হয়েছে, সাম্প্রদায়িক অসন্তোষের কারণে ক্যান্ডি প্রশাসনিক জেলা সহ কিছু এলাকায় জরুরি অবস্থা ও কারফিউ জারি করেছে শ্রীলঙ্কা সরকার। এর প্রেক্ষিতে আগামী কয়েকদিনে আরো সহিংসতা ঘটতে পারে। তাই স্থানীয় মিডিয়ার ওপর চোখ রাখতে মার্কিনিদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে নিজ দেশের নাগরিকদেরকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে বৃটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়। পরামর্শ দিয়েছে বিক্ষোভ, র‌্যালি এড়িয়ে চলতে। স্থানীয় নিরাপত্তামুলক ব্যবস্থা অনুসরণ করে চলারও পরামর্শ দেয়া হয়েছে। একই রকম পরামর্শ দিয়েছে অস্ট্রেলিয়া সরকার।

জেড