মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে ৭.৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের সময় বিদ্যুৎ চলে যাওয়ায় আতঙ্কিত মানুষজন বাড়িঘর ছেড়ে আসে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
শুক্রবারে আঘাত হানা এ ভূমিকম্পে রাজধানীর ভবনগুলোও কেঁপে ওঠে।
দেশটির জাতীয় সিসমোলজি সার্ভিস জানায়, এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দক্ষিণপশ্চিমাঞ্চলীয় গুরেরো প্রদেশ থেকে ৩১ কিলোমিটার উত্তরপশ্চিমে।
এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউজিএস) রিখতার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ৫ বলে উল্লেখ করেছে।
এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জাতীয় জাতীয় জন নিরাপত্তা প্রধান লুই ফেলিপ জানিয়েছেন। সূত্র: এএফপি
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
আন্তর্জাতিক
মেক্সিকোতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে ৭.৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের সময় বিদ্যুৎ চলে যাওয়ায় আতঙ্কিত মানুষজন বাড়িঘর ছেড়ে আসে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। শুক্রবারে আঘাত হানা এ ভূমিকম্পে রাজধানীর ভবনগুলোও





