ইরানের এয়ার ডিফেন্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা এলহামি এক বিশেষ বিবৃতিতে জানান, ইরানি সৈন্যরা ‘আধুনিক দেশীয় পদ্ধতি ও সরঞ্জাম’ ব্যবহার করে শত্রু বাহিনীকে আকাশপথে অতর্কিত আক্রমণ বা ‘অ্যাম্বুশ’ করার জন্য প্রস্তুত।
তিনি বলেন, ‘আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা এখন এমনভাবে তৈরি করা হয়েছে যা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এবং উন্নত আনম্যান্ড এরিয়াল সিস্টেম (ইউএএস) বা ড্রোনকে অনায়াসেই শিকার করতে পারে। ‘
ইরানি সংবাদ সংস্থা ইরনা-এর প্রতিবেদন অনুযায়ী, জেনারেল এলহামি নিশ্চিত করেছেন, তাদের বাহিনী এরইমধ্যে ‘হার্মিস’ এবং ‘লুকাস’-এর মতো বিশ্বসেরা প্রযুক্তির ড্রোনসহ কয়েক ডজন ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।
তিনি দাবি করেন, এই সাফল্য মূলত ইরানের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থার উদ্ভাবন ও নতুন রণকৌশলের ফল, যা বর্তমানে শত্রুপক্ষকে চরম বিভ্রান্তির মধ্যে ফেলেছে।
তথ্যসূত্র: আল জাজিরা
এস