বৃটিশ সংসদের নিম্নকক্ষ হাউস অব কমন্স এমপি’দের যৌন হেনস্থা ও নির্যাতন, ক্ষমতার অপব্যবহার এবং মদ খাওয়ার আখড়ায় পরিণত হয়েছে।
বৃটিশ টেলিভিশন চ্যানেল ফোরে ১১ এপ্রিল রাতে প্রচারিত এক অনুসন্ধানী প্রতিবেদনে এ সব মারাত্মক অভিযোগ উঠে এসেছে। এতে আরো বলা হয়েছে, হাউস অব কমন্সে এমপিদের হাতে নারীদের চেয়ে অল্প বয়সী তরুণদের যৌন হেনস্থা ও নির্যাতনের শিকার হওয়ার আশঙ্কা বেশি।
চ্যানেল ফোরের প্রতিবেদনে বলা হয়েছে, হাউস অব কমন্সে কর্মরত ব্যক্তিদের এক চতুর্থাংশই বিভিন্ন সময়ে যৌন নির্যাতনের শিকার হয়েছেন আর না হয় তাদের বন্ধু-বান্ধবরা এ জাতীয় পরিস্থিতিতে পড়েছেন বলে তাদেরকে জানিয়েছেন।
এ ছাড়া ৪০ শতাংশ বলেছেন, তারা অনাকাঙ্ক্ষিত যৌন হেনস্থার মুখে পড়েছেন।
‘দ্যা পালেস অব সেক্সমিনিস্টার’ নামের এ প্রতিবেদনে আরো বলা হয়েছে, যৌন নির্যাতন চালানোর সঙ্গে নারী ও পুরুষ উভয় লিঙ্গের ব্রিটিশ এমপিরা সমভাবে জড়িত রয়েছেন। এমন অপকর্মে লিপ্ত এমপিরা বলে থাকেন, তাদের (লালসা চরিতার্থের) সুযোগ দেয়া হলে সংশ্লিষ্ট ব্যক্তির জন্য ভবিষ্যতে বিপুল সম্ভাবনার দ্বার খুলে যাবে।
এদিকে, এ সব অভিযোগের পরিপ্রেক্ষিতে হাউস কমন্সের স্পিকার জন বেরকাউ সব দলের এমপিদের সঙ্গে কর্মরত কর্মীদের জন্য একটি হেলপ লাইন চালু করার ঘোষণা দিয়েছেন। সূত্র : আইআরআইবি।
[b]ঢাকা, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
বৃটিশ সংসদ যৌন হেনস্থা ও মদ খাওয়ার আখড়া!
বৃটিশ সংসদের নিম্নকক্ষ হাউস অব কমন্স এমপি’দের যৌন হেনস্থা ও নির্যাতন, ক্ষমতার অপব্যবহার এবং মদ খাওয়ার আখড়ায় পরিণত হয়েছে।বৃটিশ টেলিভিশন চ্যানেল ফোরে
সংসদে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদেরও প্রতিনিধি রাখার চিন্তাভাবনা চলছে : প্রধানমন্ত্রী
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের মতো বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্যও নির্দিষ্ট প্রতিনিধিত্বের ব্যবস্থা করা যায় কি না, তা বিবেচনা করছে সরকার। এ বিষয়ে দলের নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করে সম্ভব হলে একজন নারী ও একজন পুরুষ প্রতিনিধি রাখার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শ্রমিকদের অধিকার আদায়ে সংসদ ও রাজপথে আন্দোলন চলবে : গোলাম পরওয়ার
শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার প্রতিষ্ঠায় সংসদে এবং সংসদের বাইরে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, শ্রমিকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন চলবে। এ আন্দোলন সফল করতে জাতীয় ইউনিয়ন, ক্রাফট ফেডারেশন ও বিভিন্ন সেক্টরের দায়িত্বশীল নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সংসদ প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রীর পরিচ্ছন্নতা ও সংস্কারকাজের নির্দেশ
জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সংসদ ভবন এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখা, সবুজায়ন কার্যক্রম জোরদার করা এবং প্রয়োজনীয় সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।
প্যাকেজিং-অ্যাক্সেসরিজ খাতের সমস্যা সমাধানে সংসদে ভূমিকা রাখার আশ্বাস বিরোধীদলীয় নেতার
বাংলাদেশের প্যাকেজিং ও অ্যাক্সেসরিজ শিল্পের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিপিএএমইএ)-এর প্রেসিডেন্টসহ বোর্ডের নেতৃবৃন্দ।
সংসদের বিরোধীদলীয় নেতা বিভিন্ন সমস্যা সংসদে নোটিশ দেওয়া হলেও আলোচনা করছে না সরকার
জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বিভিন্ন সমস্যা নিয়ে সংসদে নোটিশ দেওয়া হলেও আলোচনা করছে না সরকার।
















