দেশের ভিতর গুপ্তচর চালানোর জন্যে সবচেয়ে বেশি সংখ্যক গুপ্তচর আছে পাকিস্তানের মাটিতে। পাকিস্তান বিদেশী গুপ্তচরদের তালিকায় শীর্ষে রয়েছে। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনেট স্থায়ী কমিটির এক বৈঠকে এ কথা জানানো হয়।
বৈঠকে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তাদের বিদেশী দূতাবাসগুলোতে অনতিবিলম্বে সাইবার নিরাপত্তা জোরদার করার পরামর্শ দেয় সিনেট কমিটি। সিনেটর মোশাহিদ হুসাইন বলেন, চীন, ইরানের পাশাপাশি পাকিস্তানের ওপরও বিদেশী গুপ্তচরেরা ব্যাপকভাবে নজরদারি চালাচ্ছে।
সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান এখন পর্যন্ত তেমন কোনো পদক্ষেপ নেয়নি বলে তিনি আক্ষেপ প্রকাশ করেন।
তিনি বলেন, ‘আমরা এই বিষয়ে অনেক দেরি করে ফেলেছি। সাইবার নিরাপত্তার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে বাজেট বরাদ্দ দিতেও দেরি করছে সরকার। এতে উদ্বেগ আরো বাড়ছে।’
মাহমুদ





