তুরস্কে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮তে দাঁড়িয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, গতকাল রবিবার দেশের দক্ষিণপূর্বাঞ্চলে ইরাক সীমান্তের কাছে ওই গাড়ি বোমা হামলার ঘটনা ঘটে।

হাক্কানি প্রদেশের সিমদিনলি জেলায় স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে একটি পুলিশ স্টেশনের সামনে ওই হামলা চালানো হয়। তুরস্কের প্রধানমন্ত্রী জানান, নিহত ১৮ ব্যক্তির মধ্যে ১০ জনই সেনা। বাকিরা বেসামরিক নাগরিক। এই ঘটনার জন্য সবাই পিকেকে পার্টিকে দায়ী করছে।
জেড