যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আরেকবার প্রার্থীতার জন্য চেষ্টা চালানোর চিন্তা করছেন সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন।
বুধবার সান ফ্রান্সিসকোতে এক অনুষ্ঠানে হিলারিকে আগামী প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে প্রশ্ন করা হয়।"আপনার পরিকল্পনা কী? আপনি কি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন। আপনি চাইলে আজকের অনুষ্ঠানে সে ঘোষণা দিয়ে যেতে পারেন।" উত্তরে হিলারি বলেন, "এনিয়ে আমি ভাবছি। আরো কিছুদিন ভাবতে চাই"।
"মানুষ আমার কাছে এ বিষয়টি নিয়ে অনেক প্রশ্ন করে, আমাকে উৎসাহ দেয়। তাদের এই আগ্রহে আমি অনেক গর্বিত এবং আনন্দিত।" সাবেক ফার্স্ট লেডি ও সিনেটর ২০০৮ সালে ডেমোক্র্যাট দলের মনোনয়নের জন্য প্রেসিডেন্ট ওবামার সঙ্গে লড়েছেন। ওবামা প্রশাসনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সারা বিশ্বে চষে বেড়িয়েছেন তিনি।
[b]ঢাকা, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসএইচ
[/b]