ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসলামিক স্টেট (আইএস)’র চেয়ে ইরান হচ্ছে বড় হুমকি।
সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম বার্ষিক অধিবেশনে দেয়া বক্তৃতায় নেতানিয়াহু এ মন্তব্য করেন। তার এ বক্তব্যের মাঝ দিয়ে মূলত ইরানের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধ করার ইচ্ছা প্রকাশ পেয়েছে।
এ ছাড়া, তার বক্তৃতার মধ্য দিয়ে এটাও পরিষ্কার হয়েছে যে, আইএস সব ধর্মের লোকজনের ওপর হামলা চালালেও ইসরাইলের স্বার্থে আঘাত হানবে না।
নেতানিয়াহু তার ভাষায় বলেন, পরমাণু শক্তিধর ইরানকে ছেড়ে দিয়ে আইএস’র বিরুদ্ধে যুদ্ধ করলে তাতে হয়তো বিজয় আসবে কিন্তু ফল বিপর্যয় হবে।
এর আগে, গত সপ্তাহে ইরানের প্রেস টিভি এক ভিডিও ফুটেজ প্রকাশ করেছিল যাতে দেখা গেছে- আইএস যোদ্ধারা ইসরাইলের দখল করা গোলান মালভূমিতে তৎপর রয়েছে। তবে, ইসরাইলের সঙ্গে আইএস’র সম্পর্ক থাকার এটাই প্রথম প্রমাণ নয়।
ঢাকা, ৩০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





