আমেরিকার লস অ্যাঞ্জেলসে তেলের পাইপলাইন ভেঙ্গে অন্তত ৫০ হাজার গ্যালন ( ১ লক্ষ ৯০ হাজার লিটার) তেল রাস্তায় ভেসে গেছে। বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।
লস অ্যাঞ্জেলসের ফায়ার ডিপার্টমেন্ট (এলএএফডি) জানিয়েছে, ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল লস অ্যাঞ্জেলসের প্রায় এক মাইল এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। কোন কোন এলাকায় হাঁটু পর্যন্ত তেলে ভেসে যাচ্ছে।
এলএএফডি এক বিবৃতিতে জানিয়েছে, তেলের পাইপলাইনে তেলের সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। উদ্ধারকারী দলগুলোকে সেখানে পাঠানো হয়েছে।
তবে, পাইপলাইন দুর্ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে, পাইপলাইনে দুর্ঘটনার কারণে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের উপর নেতিবাচক প্রভাব পড়েছে বলে জানা গেছে।
লস অ্যাঞ্জেলসের স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে পাইপলাইনটি ভেঙ্গে পড়ে। দুর্ঘটনাটি ঘটেছে লস অ্যাঞ্জেলসের অন্যতম ব্যস্ততম সান ফার্নান্ডো রোডের খুব কাছে। সূত্র: বিবিসি
[b]ঢাকা, ১৫ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
আন্তর্জাতিক
লস অ্যাঞ্জেলস ভাসছে তেলের বন্যায়
আমেরিকার লস অ্যাঞ্জেলসে তেলের পাইপলাইন ভেঙ্গে অন্তত ৫০ হাজার গ্যালন ( ১ লক্ষ ৯০ হাজার লিটার) তেল রাস্তায় ভেসে গেছে। বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।