আফ্রিকার দেশ উগান্ডায় মুসলিম নেতাদের উপর হত্যাযজ্ঞ অব্যাহত আছে। মঙ্গলবার রাতে শায়খ ইব্রাহিম হাসান কিরইয়া নামের এক জন ধর্মীয় গুরুকে গুলি করে হত্যা করা হয়েছে।

উগান্ডার পুলিশের মুখপাত্র ফ্রেড এনানগা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে আমরা তার খুনের বিষয় জানতে পেরেছি। কিন্তু আমরা কাউকে সন্দেহ করতে পারিনি। তবে আমরা এ বিষয় তদন্ত শুরু করেছি।

গত সাত মাসের মধ্যে এই নিয়ে তৃতীয় মুসলিম নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। আর গত দু'বছরের মধ্যে ১২ জন মুসলিম ধর্মীয় নেতাকে মারা হয়েছে।

পুলিশ জানিয়েছে, "কাম্পালার একটি ফলের দোকান থেকে ফল কেনার সময় তাকে সেখানেই গুলি করে মেরে ফেলা হয়।"

পুলিশ নিশ্চিত করেছে যে ২০১৪ সালের ডিসেম্বরে শায়খ মুস্তফা বাহিগা ও শায়খ সুলেইমান কামোগা খুনের ঘটনায় অভিযুক্ত ১২ জনের সঙ্গে যুক্ত সন্দেহভাজন লোকদেরকে আটক করা হবে।

জেডআই