ইউক্রেনে চলমান সংকট নিরসনে যুক্তরাষ্ট্রকে সমর্থন দিয়েছে চীন। বুধবার উভয় দেশের মধ্যে শীর্ষ পর্যায়ে অনুষ্ঠিত বৈঠকের পর হোয়াইট হাউসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
হোয়াইট হাউস জানায়, ইউক্রেনের অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষায় করণীয় নির্ধারণ করতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস এবং চীনের স্টেট কাউন্সিলর ইয়াং জি চির মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চীনা প্রতিনিধি যুক্তরাষ্ট্রের পদক্ষপে চীন সরকারের সমর্থন ব্যক্ত করেন এবং চলমান বিরোধ নিরসনে একটি শান্তিপূর্ণ উপায় বের করার জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানান।
হোয়াইট হাউস আরও জানায়, এসময় যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সংকট বিষয়ে সমর্থন দানের জন্য চীনা প্রতিনিধিকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং শান্তিপূর্ণ সমাধান বের করার বিষয়ে চীনের সাথে একমত পোষণ করে।
সাম্প্রতিক সময়ে ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চলের দখল নিয়ে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া পরস্পরের মুখোমুখি অবস্থানে চলে আসে। গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের রাশিয়াপন্থী সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের পতনের পর ঘটনার শুরু। পরবর্তীতে দেশটির ক্রিমিয়া প্রদেশের রাজধানী সিম্পেরোফলে অস্ত্রধারীদের উপস্থিতি পরিস্থিতিকে আরও ঘনীভূত করে তোলে এবং এর কারণ হিসেবে রাশিয়াকে দায়ী করে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।
রাশিয়ার পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হলেও ইউক্রেনে সামরিক হস্তক্ষেপ অন্যায্য নয় বলে আখ্যায়িত করে সামরিক বাহিনীকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেয়ার পর পরিস্থিতির আরও অবনতি ঘটে।
এমনকি রাজনীতি বিশ্লেষদের মতে, পরিস্থিতি অনেকটা স্নায়ুযুদ্ধের পর্যায়ে পৌঁছে গেছে। সূত্র: রয়টার্স
[b]ঢাকা, ৬ মার্চ (টাইমনিউজবিডডিটকম) // ইএইচ[/b]
ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রকে চীনের সমর্থন
ইউক্রেনে চলমান সংকট নিরসনে যুক্তরাষ্ট্রকে সমর্থন দিয়েছে চীন। বুধবার উভয় দেশের মধ্যে শীর্ষ পর্যায়ে অনুষ্ঠিত বৈঠকের পর হোয়াইট হাউসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। হোয়াইট হাউস জানায়, ইউক্রেনের অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষায় করণীয় নির্ধারণ করতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস এবং চীনের স্টেট কাউন্সিলর ইয়াং জি চির মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধ ও প্রত্যাহারের আহ্বান চীনের
অধিকৃত পশ্চিম তীরে জোরপূর্বক বসতি স্থাপন বন্ধ এবং স্থাপিত বসতি প্রত্যাহারের জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে চীন।
ঋণ নয়, চীনের সঙ্গে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ : অর্থমন্ত্রী
চীনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতায় ঋণনির্ভরতা কমিয়ে ধীরে ধীরে যৌথ ও সরাসরি বিনিয়োগ বাড়াতে চায় বাংলাদেশ। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, চীনের এক্সিম ব্যাংকের সঙ্গে আলোচনায় ভবিষ্যৎ প্রকল্পগুলোতে সার্বভৌম ঋণের পরিবর্তে অংশীদারত্বভিত্তিক অর্থায়ন বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
একসঙ্গে ১১৬ ডুবো ড্রোন চালিয়ে চীনের বিশ্বরেকর্ড
পানির নিচে কোনো ধরনের সরাসরি মানব নিয়ন্ত্রণ ছাড়াই একসঙ্গে ১১৬টি স্বয়ংক্রিয় জলযান পরিচালনা করে নতুন বিশ্বরেকর্ড গড়েছে চীনের একটি গবেষক দল।
বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা ফেরাতে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি
বাংলাদেশে চীনের বিনিয়োগ আরও বাড়ানো এবং রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশের উন্নয়নে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে: ইয়াও ওয়েন
বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে চীনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। একই সঙ্গে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
















