আফগানিস্তানের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় অর্ধশতাধিক লোকের মৃত্যু হয়েছে। বন্যার পানিতে কয়েকশ বাড়িঘর ভেসে গেছে ও কয়েক হাজার লোক বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।
শনিবার প্রাদেশিক গভর্নর মাহ্মুদ হাকমাল এএফপিকে বলেন, ‘বাঘলান প্রদেশের গুজারগড়-ই-নূর এলাকায় প্রবল বর্ষণের পর আকস্মিক বন্যায় অর্ধশতাধিক লোক প্রাণ হারিয়েছে।’
তিনি আরো বলেন, ‘আমরা ধবংসস্তুপের ভেতর থেকে নারী ও শিশুসহ অর্ধশতাধিক মৃতদেহ উদ্ধার করেছি। তবে অনেকে এখনো নিখোঁজ রয়েছেন।’
তিনি বলেন, মৃতের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে।
গুজারগড়-ই-নূর এলাকার গভর্নর নূর মোহাম্মদ গুজার এএফপিকে জানান, প্রাকৃতিক এ দুর্যোগে ৬৬ জনের মৃত্যু হয়েছে।
তিনি আরো বলেন, ‘গতকালের বন্যায় চারটি গ্রাম ধবংস হয়েছে এবং দুই হাজার আবাসিক বাড়ি ভেসে গেছে। এছাড়াও এতে বহু আবাদী জমি তলিয়ে গেছে এবং কয়েক হাজার গবাদি পশু মারা গেছে।’
গত মাসে ভারী বর্ষণে সৃষ্ট ভূমিধসে উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশের প্রত্যন্ত এলাকায় অবস্থিত একটি গ্রাম চাপা পড়লে অন্তত ৩০০ লোক প্রাণ হারায়।
২ মে’র ওই প্রাকৃতিক দুর্যোগটিতে পার্বত্যাঞ্চলীয় প্রদেশের আরগু এলাকার কয়েকশ পরিবার গৃহহীন হয়ে পড়ে। এলাকাটি তাজিকিস্তান, চীন ও পাকিস্তান সীমান্তে অবস্থিত। সূত্র: এএফপি।
[b]ঢাকা, ০৭ জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]
আফগানিস্তানে হঠাৎ বন্যায় ৫০ জনের বেশি লোকের মৃত্যু
আফগানিস্তানের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় অর্ধশতাধিক লোকের মৃত্যু হয়েছে। বন্যার পানিতে কয়েকশ বাড়িঘর ভেসে গেছে ও কয়েক হাজার লোক বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। শনিবার প্রাদেশিক গভর্নর মাহ্মুদ হাকমাল
আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজ আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শারজায় ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তাওহিদ হৃদয়।
বাংলাদেশকে হতাশ করে অবিশ্বাস্য ড্র আফগানিস্তানের
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের দরকার ছিল ৭ উইকেট। আপাতত দৃষ্টিতে জয়ের পাল্লাটা বাংলাদেশেরই ভারী ছিল। খানিক বিরতি দিয়ে আফগানিস্তানের উইকেট তুলে নেন বাংলাদেশের বোলাররা। কিন্তু প্রতিটি উইকেটেই জুটি গড়েন ওপেনার সেদিকুল্লাহ আতাল। অতঃপর তাইজুলের ঘূর্ণিতে পরাস্থ হন তিনি। সেই মুহূর্তে মনে হচ্ছিলো জিতেই যাবে টাইগাররা! কিন্তু একের পর এক মিসের কারণে জয় হাতছাড়া হয় শান্তদের। অন্যদিকে ইয়ামিন আহমাদজাই ও কায়েস আহমেদের ব্যাটিং দৃঢ়তায় ম্যাচটি শেষ পর্যন্ত ড্র করে আফগানরা।
হাসানের হ্যাটট্রিক, রহমতের সেঞ্চুরি, আফগানিস্তান অলআউট ২৪০ রানে
আবুধাবি টেস্টে ঘটনাবহুল প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে ২৪০ রানে অলআউট হয়েছে আফগানিস্তান। ফলে প্রথম ইনিংসে ১০৬ রানের লিড পেয়েছে বাংলাদেশ।
রহমত শাহর দায়িত্বশীল ব্যাটিংয়ে সুবিধাজনক অবস্থানে আফগানিস্তান
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্টের দ্বিতীয় দিনটি বেশ নাটকীয়তা ও লড়াইয়ে ভরপুর ছিল। প্রথম দিনে বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখলেও, দ্বিতীয় দিনে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আফগানিস্তান। গরম ও আর্দ্রতার কঠিন কন্ডিশনে দুই দলেরই খেলোয়াড়েরা দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে গেছেন।
আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুক্রবার (৯ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হওয়ার কথা ম্যাচটির।
















