ইসরাইলি আগ্রাসনে বিধ্বস্ত গাজার জন্য ২ মিলিয়ন অর্থ্যাৎ ২০ লাখ মার্কিন ডলার অনুদান পাঠাচ্ছে মালদ্বীপের গণমাধ্যমগুলো। গণমাধ্যম সংগঠকরা জানিয়েছেন,এ উপলক্ষ্যে একটি তহবিল গঠন করা হয়েছে।

আহমেদ জহির নামে একজন মুখপাত্র দেশটির রাজধানী মালে থেকে টেলিফোনে জানিয়েছেন, ‘অন-লাইন ও প্রিন্ট মিডিয়াসহ ১০টি গণমাধ্যম একত্রিত হয়ে এ তহবিল সংগ্রহ করেছে।'

ভারত মহাসাগরের আকর্ষণীয় পর্যটন কেন্দ্র মালদ্বীপ গাজার প্রতি সংহতি জানিয়েছে। ইসরাইলের বোমা ও বিমান হামলায় গাজার ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে সুদীর্ঘ সময় লাগবে।

মালে ইসলাইলের তৈরি মালামালের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং গত মাসে ইসরাইলের সঙ্গে স্বাস্থ্য, পর্যটন ও শিক্ষা সংক্রান্ত তিনটি সহযোগিতা চুক্তি বাতিল করে দিয়েছে।

জহির জানান, গত সপ্তাহে গাজায় ক্ষতিগ্রস্তদের খাদ্য ও পানি সরবরাহ এবং তাদের ক্ষয়ক্ষতি মোকাবেলার জন্য কাতার রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে ৯১ মিলিয়ন মার্কিন ডলার দেয়া হয়েছে।

এ যুদ্ধে ২ হাজার ১৪৩ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। জাতিসংঘের হিসাব অনুযায়ী এদের শতকরা ৭০ ভাগ বেসামরিক নাগরিক। অন্যদিকে, হামাসের প্রতিরোধে ইসরাইলি ৬৫ সৈন্য ও ৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ